প্রতিষ্ঠাতার কথা মোঃ এনায়েত হোসেন

জনাব মোঃ এনায়েত হোসেন

প্রতিষ্ঠাতা পরিচালক, ই.পি.জেড কর্ণফুলী মডেল স্কুল

চট্টগ্রামের বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ডস্থ, ইপিজেড কর্ণফুলী মডেল স্কুল শিশু-শিক্ষার ক্ষেত্রে একটি অনন্য অনুসরণীয় শিক্ষা প্রতিষ্ঠান। ২০১১ইং সনে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি সৃজনশীলতা, সকলের পরামর্শ, সহযোগিতা, ভালোবাসা, শিক্ষকমণ্ডলীর মেধা, সিলেবাস ও গুণগত পাঠদান, উন্নত পরিকল্পনা ও কোর্স মেটেরিয়াল, দক্ষ ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ম-শৃঙ্খলা, আধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাস মনিটরিং, অতিরিক্ত ক্লাস ব্যবস্থাপনা, যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে ইপিজেড কর্ণফুলী মডেল স্কুল স্ব-মহিমায় ভাস্বর এবং গোটা ৩৮নং ওয়ার্ডে শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অগ্রপথিক।

ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য

ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রম কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা, শারীরিক ও মানসিক বিকাশ এবং উৎকর্ষ সাধন করে নৈতিক, সামাজিক ও ধর্মীয় বিকাশের সর্বপ্রকার পদক্ষেপ গ্রহণ করা। সর্বোপরি ভালো ফলাফল অর্জন করে যাতে তারা সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে এবং দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে সেভাবেই গড়ে তোলা হয়।

বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ

দক্ষ ও অভিজ্ঞ বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকা দ্বারা মনোরম পরিবেশে পাঠদান।
ছাত্র-ছাত্রীদের বিনোদনের জন্য ইনডোর গেমসের খেলার সামগ্রীর ব্যবস্থা।
SSC পরীক্ষায় A+ সহ শতভাগ পাশের নিশ্চয়তা।
নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার সু-ব্যবস্থা।
প্রজেক্টর সহ মাল্টিমিডিয়া ক্লাসের সু-ব্যবস্থা।
SSC পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।
ICT ক্লাসে কম্পিউটারের ব্যবহার।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।
প্রতিটি ক্লাস CC TV ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়।
পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শুক্র, শনি ও ছুটির দিনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।
নিজস্ব জেনারেটরের ব্যবস্থা।
নিয়মিত মাসিক পরীক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন ও মানোন্নয়ন করা হয়।
বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিশেষভাবে পাঠদান।
ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত হওয়ার জন্য অভিভাবকদের SMS এর মাধ্যমে অবহিত করা হয়।
আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে আমাদের সাথে থাকুন

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য অনলাইন আবেদন ফরম পূরণ করুন অথবা যোগাযোগ করুন।